1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরাইলের পরামর্শ চাইছে আমেরিকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২০৫ সময় দর্শন

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইসরাইলের পরামর্শ নিচ্ছে মার্কিন সরকার। ২০১৫ সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতায় আমেরিকা নতুন করে ফিরে আসবে কিনা ওয়াশিংটন মূলত ইসরাইলের কাছে সেই পরামর্শ চাইছে। ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধারী শক্তি যারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিতে সই করেনি।

গতকাল (মঙ্গলবার) ইসরাইল দখলকৃত পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন তেল আবিবের পরামর্শ চাওয়ার বিষয়টি তুলে ধরেন।

বার্তা সংস্থা রয়টার্স এ খবরে বলা হয়েছে- ব্লিঙ্কেন বলেছেন যে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরবে কি না সে বিষয়ে ইসরাইলের সঙ্গে আজ বিস্তারিত আলোচনা ও পরামর্শ করা হয়েছে।

২০১৫ সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন ইসরাইল এর চরম বিরোধী ছিল।

অন্যদিকে, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সমঝোতার প্রশংসা করে একে কূটনৈতিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছিল। পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে নিজেদের সফলতা বলে দাবি করা হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu