1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পশ্চিমবঙ্গে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৩৯ সময় দর্শন

ভারতের উড়িষ্যায় আঘাত হেনে এবার পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়টির প্রভাবে এরইমধ্যে পশ্চিমবঙ্গে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাত থেকেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ। মৃত তিন জনের মধ্যে দুইজন মারা গেছেন বজ্রাঘাতে, অপর একজন মারা গেছেন অতিবৃষ্টির ফলে দেয়াল ধ্বসের কারণে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে উড়িষ্যায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস-বাংলা। দুই রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলো থেকে ইতমধ্যে ২০ লাখেরও বেশি মানুষকে নিরপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে অতি প্রবল ঘূর্ণিঘঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যায় আঘাত হানে। ভারতের আবহাওয়া জানায়, রাজ্যের বালেশ্বরের কাছে ধামরা উপকূলে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার হতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়,  উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ধামরা উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ছে ইয়াস। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানলেও এটির কেন্দ্র এখনও  উড়িষ্যার ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu