1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে ইরান: আইআরজিসি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৩১ সময় দর্শন

ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয় উপলক্ষে এ সমর্থনের কথা জানান তিনি।

শনিবার রাতে জেনারেল সালামি হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে আলাদা আলাদা টেলিফোনালাপ করেন।

হানিয়ার সঙ্গে আলাপকালে ফিলিস্তিনি জনগণের সর্বসাম্প্রতিক বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, “ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে সব ধরনের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ রাখা হবে না।”

এ সময় হানিয়া ফিলিস্তিনি জনগণের স্বাধীকার আন্দোলনের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এবারের সংঘর্ষে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে এবং সকল ফিলিস্তিনি জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।

জিয়াদ আন-নাখালার সঙ্গে টেলিফোনালাপে আইআরজিসি’র কমান্ডার বলেন, তার বাহিনী কখনোই ফিলিস্তিনি জাতিকে একা ফেলে যাবে না। এ সময় ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিজয়ে সহযোগিতা করার জন্য জেনারেল সালামিকে ধন্যবাদ জানান ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, “সাম্প্রতিক বিজয়ে আপনারা আমাদের অংশীদার ছিলেন এবং জেরুজালেম আল-কুদস মুক্তির দিনও আমরা আপনাদেরকে পাশে চাই।” সূত্র: পার্সটুডে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu