1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরাইলি হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৬৭ সময় দর্শন

প্রায় দুই সপ্তাহের ইসরাইলি সহিংসতা এবং রকেট ও বিমান হামলায় অন্তত ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৬৬ জন শিশুও রয়েছে। এই হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। শুক্রবার (২১ মে) হারেৎজ সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলা যুদ্ধাপরাধের শামিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেছেন, নারী ও শিশুদের গণহত্যা করার অপরাধে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের হামলায় গাজায় অন্তত ২০টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে। এছাড়াও পুরো গাজা উপত্যাকাজুড়ে হামলার ক্ষত হয়েছে।

এদিকে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই জেরুজালেমে আল-আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu