1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাবেক পুলিশ কর্মকর্তার বাগান বাড়িতে মিললো ২৪ জনের দেহাবশেষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৯৯ সময় দর্শন

এবার সিরিয়াল এক কিলারের খোঁজ মিললো। তিনি এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার বাগান বাড়িতে মাটি চাপা দেয়া অন্তত ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অন্তত ৪০ জনের মরদেহ মাটিচাপা রয়েছে। এরমধ্যে বেশিরভাগই নারী বলে ধারণা করা হচ্ছে।

এমন নৃশংস ঘটনার সাক্ষী মধ্য-আমেরিকার দেশ এল সালভাদরে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।

সংবাদমাধ্যমটিতে বলে হয়েছে, চলতি মাসে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় এল সালভাদরের ওই সাবেক পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্তো ওসোরিয়ো শ্যাভেজকে (৫১)। ৫৭ বছরের এক নারী ও তার ২৬ বছর বয়সী এক মেয়েকে হত্যার অভিযোগে চালচুয়াপা শহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করেছেন শ্যাভেজ। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আছে।

সাবেক ওই কর্মকর্তার স্বীকারোক্তির পর ফরেনসিক দল রাজধানী সান সালভাদর থেকে প্রায় ৪৮ মাইল উত্তরে অবস্থিত তার বাড়ি তল্লাশি করে অন্তত সাতটি গর্ত খুঁজে পায়। গর্তে দেখা যায় বেশ কয়েকটি মরদেহ চাপা দেয়া হয়েছে। এসব মরদেহ উদ্ধার করতে এক মাসের মতো সময় লাগতে পারে।

পুলিশের তথ্য মতে, সাবেক ওই কর্মকর্তা গত বছর ৭০ জন নারীকে হত্যা করেছেন। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১১১ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu