1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাটগ্রামে ভূট্টা ক্ষেত থেকে ফুটফুটে নবজাতক কণ্যা শিশু জীবিত উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৪৩ সময় দর্শন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সবেতুল্লা এলাকায় ভুট্টা ক্ষেত থেকে এক ফুটফুটে নবজাতক কণ্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে মোহাম্মদ আলীর স্ত্রী মীনা বেগম।

শুক্রবার (২১ মে) বিকেলে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম নবজাতক উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সবেতুল্লা এলাকার ভুট্টা ক্ষেতের চিকন আইলের (রাস্তা) মধ্যে রক্তসহ দেখতে পান। পরে মিনা বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে লোকজন একনজর দেখার জন্য ওই দম্পত্তির বাড়িতে ভীড় জমান। থানা পুলিশ বিষয়টি জানতে পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ও উপ- পুলিশ পরিদর্শক (এসআই) হাসান নবজাতক শিশুসহ দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে থানার নারী ও শিশু সেলে রাখা হয়।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম নবজাতক বলেন, বর্তমানে থানার নারী ও শিশু সেলে রাখা হয়েছে। ছোট্ট শিশুর জরুরী পরিচর্যার প্রয়োজন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে উদ্ধারকারী দম্পত্তির জিম্মায় দেয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে উপযুক্ত অভিভাবক পাওয়া না গেলে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu