1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৫৮ সময় দর্শন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন – মুবিন শিকদার (২০) ও স্বাধীন শিকদার (১৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত মুবিন শিকদার উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে ও স্বাধীন শিকদার বর্ষাপাড়া গ্রামের মিরাজ শিকদারের ছেলে।

বুধবার বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুবিন শিকদারকে মৃত ঘোষণা করেন এবং স্বাধীন শিকদার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মুবিন শিকদার ও তার পেছনে বসে থাকা চাচাতো ভাই স্বাধীন শিকদার গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, আহত মুবিন শিকদার ও স্বাধীন শিকদারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুবিন শিকদারকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে স্বাধীন শিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ওই দিন রাত সাড়ে ১০টায় স্বাধীন শিকদার চিকিৎসারত অবস্থায় মারা যান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu