1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফিলিস্তিনির পক্ষ নিয়ে ইসরাইলকে যে বার্তা দিলো দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১৮৮ সময় দর্শন

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসন চলছেই। নারী-শিশুসহ কেউ বাদ যাচ্ছে না তাদের বর্বরতা থেকে। বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে। এবার সে দলে যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যে ধরনের আচরণ করছে, সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সিরিল রামাপোসা আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। নিজস্ব একটা রাষ্ট্র চায় তারা। ফিলিস্তিনিরা নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায়। সবচেয়ে বড় কথা, তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে চায়। নিজেদের চলাফেরায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আরো বলেন, ফিলিস্তিনিদের অধিকার যেভাবে হরণ করে আসছে ইসরায়েলিরা, যেভাবে গাজায় বোমা ফেলছে, সে ঘটনার জেরে ইসরায়েলকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যায়। সূত্র: আল-জাজিরা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu