1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারে ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪২৯ সময় দর্শন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

বিল্লাল হোসেন নামে প্রাইভেটকার চালক কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে। চালকের সঙ্গে পাওয়া ড্রাইভিং লাইসেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক ও আরও এক যাত্রী নিহত হয়।

ওসি আরও জানান, আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।  এ দুর্ঘটনায় আহত ২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ তাৎক্ষণিকভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu