1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় ৬৩ শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ২২০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২০৯ সময় দর্শন

দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় মুক্তিকামী ফিলিস্তিনে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ইহুদিবাদী ইসলাইলের হামলায় এ পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জনই শিশু।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হচ্ছে, দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বলেও জানায় গণমাধ্যমটি।

আল-জাজিরার খবরে আরও বলা হয়, বুধবার সকালে ইসরাইলি বিমান থেকে মধ্য গাজার একটি আবাসিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত হন। স্থানীয় ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

এদিকে ইসরাইলি এসব হামলার জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনির প্রতিরোধ আন্দোলন হামাস। এসব রকেটে এক ভারতীয় নারীসহ অন্তত ১২ ইসরাইলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই ইসরাইলি শিশুও রয়েছে। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

প্রসঙ্গত, ইসরাইলি দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল জেরুজালেমে। গত রোববার (৯ মে) লাইলাতুল কদরের রাতে আল-আকসায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu