1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৪৯ সময় দর্শন

সাতক্ষীরায় ভারত ফেরত ৩০০ যাত্রীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শেষ মুহূর্তে মঙ্গলবার রাতে ১৫০ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, বুধবার সকালে ওই ১১ জনকে সামেক হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের শরীরে করোনার ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআর-এ পাঠানো হবে।

এছাড়া বাকি ১৩৯ জন কোয়ারেন্টাইন সীমা পূর্ণ করায় এবং করোনা নেগেটিভ থাকায় তাদের বুধবার নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ মে থেকে বিভিন্ন সময়ে ভারত থেকে ফেরত হওয়ায় সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে আসা নারী-পুরুষের সংখ্যা ছিল মোট ৩৩৭ জন।

যার মধ্যে ১৫০ জন কোয়ারেন্টাইন সময়সীমা অতিক্রম করেন। তবে শেষ মুহূর্তের পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হওয়ায় তারা চিকিৎসার জন্য ফের সাতক্ষীরায় থেকে গিয়েছেন আর ১৩৯ জন নিজ ঠিকানায় যাওয়ার অনুমতি পেয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu