1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘূর্ণিঝড় তকতের আঘাতে নৌযান ডুবি, নিখোঁজ ১২৭

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৯৫ সময় দর্শন

ভারতীয় উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তকতে। আরব সাগরে সৃষ্ট মারাত্মক ঘূর্ণিঝড় তকতের আঘাতে গাছপালা উপড়ে গেছে, মোবাইল টাওয়ার ধসে পড়েছে। এছাড়া খুঁটি উপড়ে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে মঙ্গলবার ঘূর্ণিঝড় তকতের আঘাতে ২৭৩ জন আরোহী নিয়ে একটি নৌযান মুম্বাই উপকূলে ডুবে যায়। পরে নৌযানে থাকা যাত্রীদের মধ্যে ১২৭ জন নিখোঁজ হন।

সুপার সাইক্লোন তকতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে ভূমিধস হয়েছে, বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে। খবর আরব নিউজের।

নিখোঁজ ১২৭ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ। একদিকে ভয়াবহ ঘূর্ণিঝড় অন্য দিকে করোনার থাবায় দিশেহারা ভারতে এমন সুপার সাইক্লোনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে করোনা মোকাবিলায় গৃহীত সব পদক্ষেপ।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে গুজরাটে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে দুই লাখের বেশি মানুষকে। এছাড়াও কয়েকটি বন্দর ও বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে – বিগত ৩০ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। সোমবার রাত সাড়ে ৮টায় গুজরাটে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এ ছাড়া দমকা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত।

এ কারণে সেখানে ভূমিধস দেখা দেয়। গুজরাটের উপকূলীয় শহর দিউয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুট পর্যন্ত বেড়েছিল। সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu