1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরায়েলের ‘ঘৃণ্য পদক্ষেপের’ বিপক্ষে সোচ্চার মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৭২ সময় দর্শন

গত কয়েকদিন ধরেই চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। এদিকে ইসরায়েলের ‘ঘৃণ্য পদক্ষেপ’ অবিলম্বে বন্ধ করা উচিত বলে একমত হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো  এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ।

উভয় নেতা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন। ইয়াসিন ও উইদোদো এক ফোন কলে আলাপকালে এ আহ্বান জানান বলে শনিবার (১৫ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, আমাদের একই মতামত ছিল যে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের উচিত ইসরায়েলের সব প্রকার সহিংসতা বন্ধ করা এবং ফিলিস্তিনিদের জীবন বাঁচানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়া।

তিনি বলেন, আজ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।  ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪০টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৫০ জন।  শনিবারও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। যা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu