1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাংবাদিকদের ১ঘন্টার আল্টিমেটাম ইসরায়েলের!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৩৪ সময় দর্শন

গত কয়েকদিন ধরেই চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪০টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৫০ জন।  শনিবারও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে বিমান হামলাকে সামনে রেখে গাজার ভবনগুলো থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম কর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দিয়েছে ইসরায়েল।

শনিবার (১৫ মে) দুপুরে দোহাভিত্তিক আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এই সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য মিলেছে।

ছয় দিন আগে শুরু হওয়া সংঘাত শনিবারও (১৫ মে) চলছে। গাজায় শরণার্থী শিবির থেকে শুরু করে আবাসিক ভবনগুলোতে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে।  ১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। যা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu