1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঈদের দিন যে কারনে টার্মিনালে অবস্থান ধর্মঘট পরিবহন শ্রমিকদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪১৭ সময় দর্শন

আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট পালন করবেন পরিবহন শ্রমিকরা।

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত উল্লাহ বলেন, এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এটি করা হলেও কোনও লাভ হয়নি। কারণ, মানুষকে ঘরে আটকে রাখা যায়নি। মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে গেছে, ঠেকানো যায়নি। যা সারা দেশবাসীর সঙ্গে সরকারের নীতিনির্ধারকরাও অসহায়ের মতো শুধুই দেখেছে।

তিনি আরও বলেন, সত্যি কথা বলতে লজ্জা নেই। আজ আমাদের অনেকের ঘরেই ভাত খাওয়ার চাল নেই, ঈদের নতুন কাপড় দূরে থাক, এটিই বাস্তবতা।

পরিবহন মালিক নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা চেয়েছিলাম। সরকার দেয়নি। শ্রমিকদের জন্য ওএমএস’র চাল চেয়েছিলাম, তাও দেয়নি।

সর্বশেষ বাস টার্মিনালে শ্রমিকদের কাছে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের চালও চেয়েছিলাম। তাও দেয়নি।

তিনি জানান, আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তজেলা বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিন শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব বাস টার্মিনালে মালিক-শ্রমিকরা মিলেমিশে অবস্থান ধর্মঘট পালন করবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu