1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কি কারনে ফিলিস্তিনে একটি বাড়ির নাম ‘শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৬৯ সময় দর্শন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফিলিস্তিনে একটি বাড়ির নামকরণ করা হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ ও ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করায় কৃতজ্ঞতা স্বরুপ এই নামকরণ বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত।

বুধবার (১২ মে) ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান এমন তথ্য জানিয়েছেন।বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি লেখেন শেখ হাসিনা। একইদিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীর চিঠি ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে পৌঁছে দেন। তখন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে নিয়ে এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান বলেন, ফিলিস্তিন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সমর্থনে ফিলিস্তিনিরা তাকে ভালবাসেন এবং শ্রদ্ধা করেন। ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশে মানুষের সমর্থন এবং সহানুভূতি প্রকাশকে সাধুবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিশ্বের যে কোনো স্থানে এ ধরনের জঘন্যতম হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu