1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাহিদা বাড়ায় বেড়েছে গরু ও খাসির মাংসের দাম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৩৯ সময় দর্শন

ঈদের একদিন আগে বেশ জমজমাট কাঁচাবাজারে মাংসের বেচাকেনা। এর মধ্যে মুরগির চেয়ে গরু ও খাসির মাংসের চাহিদা বেশি হওয়ায় বেড়েছে এই দুই প্রকারের মাংসের দাম। গরু ৬০০ আর ও খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

এছাড়া মাছের বাজারে ইলিশ ও বড় মাছের চাহিদা থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সেই সঙ্গে সরবরাহ কমের অজুহাতে দাম চড়া শশা, টমেটোর মতো সালাদ উপকরণের।

শেষ সময়ে মাংসের বাজারে ক্রেতাদের এই ভিড়। গরু ও খাসির মাংসের চাহিদা বেশি। তবে অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেশি হলেও নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে বলে জানান দোকানিরা।

গরু মাংস বিক্রেতা জানান, সকাল থেকে ছয়টা গরু জবাই দিয়েছি। সব শেষ হয়ে গেছে। বিক্রি ভালো। খাসি বিক্রি হচ্ছে ৯০০ টাকা। গরু মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা।

মুরগির দোকানগুলোতেও ক্রেতার চাপ দেখা যায় তুলনামূলক বেশি। দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ আর কক ও ব্রয়লার মুরগি হচ্ছে ২৮০ ও ১৬০ টাকা কেজি।

মুরগি বিক্রেতা জানান, দেশি মুরগির দাম বেশি হওয়ায় অনেক পাকিস্তানি মুরগি কিনে নেন বলে জানান বিক্রেতারা।

এদিকে, সবজির বাজারে চাহিদা বেড়েছে শশা, টমেটো, লেবু, গাজরের মতো সালাদের উপকরণের। সরবরাহ কমের অজুহাতে ঈদের আগে দাম বেড়েছে এসবেরও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu