1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝুকিপূর্ণ হচ্ছে ভালুকা বাসস্ট্যান্ড উড়াল সেতু

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৯৭ সময় দর্শন

দিনকে দিন ঝুকিপূর্ণ হচ্ছে ময়মনসিংহের ভালুকা পুরাতন বাসস্ট্যান্ডের স্ট্রীলের তৈরি উড়াল সেতুটি। সিঁড়ির রেলিংয়ের নাট ঢিলে হওয়া ও পাটাতন জ্বালাই ছেড়ে দেওয়ায় পথচারিদের চলাচলের সময় খট খট শব্দে আতঙ্ক তৈরি হয়। ফলে দিন দিন ওই সেতুটি দিয়ে চলাচলে অনিহা বাড়ছে পথচারিদের। মানুষ জীবনের  ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছেন । বড় কোনো দূর্ঘটনা ঘটার আগেই সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্ট্রীলের  তৈরি সেতুটি বর্তমানে সিঁড়ির রেলিংয়ের নাট ঢিলে হয়ে গেছে এবং অনেক স্থানে পাটাতনের ঝালাই ছেড়ে দিয়েছে। এর ফলে পথচারিরা সিঁড়ি বেয়ে উঠার সময় রেলিং ও পাটাতন নড়াচড়া এবং খটখট শব্দ করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে চলাচলকারিরা। এ সমস্যার কারণে দূর্ঘটনার ঝুঁকি জেনেও মহাসড়কে পায়ে হেঁটে চলাচল করছে মানুষ। গত কয়েক মাস পূর্বে মহাসড়কের ব্যারিকেড ওয়াল ডিঙিয়ে পার হওয়ার সময় গফরগাঁও এলাকার এক যুবক নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পথচারি জানান, সিঁড়ি ও পাটাতনের সমস্যা তো আছেই, দীর্ঘদিন ধরে উড়াল সেতুটির বিভিন্ন স্থান দখল করে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মাইকিং করে টাকা আদায় করা হয়। ভিক্ষুকরা তো আছেই। এদের কারণে পথচারিরা ঠিকমত চলাচল করতে পারেনা। আগে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। দিনকে দিন ওভারব্রীজের ব্যবহার বেড়ে যাওয়ায় পৌর কর্তৃপক্ষ এটিতে লাইটিংয়ের ব্যবস্থা করে। তবে লোডশেডিংয়ের সময় দূর্ঘটনার আশঙ্কা থাকে অনেকটা।

ভালুকা মডেল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সোহাগ রহমান বলেন, দিন দিন ব্রীজটির অবস্থা খারাপ হচ্ছে। আমি নিজে যখন ব্রীজটি দিয়ে পার হই তখন ভীষন ভয় লাগে। সিঁড়ির রেলিং ও পাটাতন দুটোরই অবস্থা খারাপ। আগামী বর্ষা মৌসুমে ব্রীজটিতে চলাচল করা বিপদজনক হয়ে উঠবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu