1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে ১৫০০ রকেট হামলা করল হামাস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৭৩ সময় দর্শন

ইহুদিবাদী ইসরায়েলি দখলদার বাহিনী এখনও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। দেশিটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। ইসরাইলের হামলায় বিধ্বস্ত পুরো গাজা নগরী।

ইসরাইলের ভয়াবহ এই হামলায় গাজার একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। যেখানে বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিলো বলে জানা গেছে। গত সোমবার থেকে এ পর্যন্ত ১৭ শিশু ও ৮ নারীসহ ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯০ জন। খবর আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলায় হামাসের গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর একটি ভবন বিধ্বস্ত হয়েছে। গাজা সিটি সংলগ্ন তেল আল-হায়া শহরতলিতে ইসরাইলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস রকেট হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি আর্মি জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের বিভিন্ন শহরে কমপক্ষে ১৫০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে এক শিশুসহ কমপক্ষে ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu