1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাকিস্তানে বোমা বিস্ফোরণ: নিহত ৫, আহত ২০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৮১ সময় দর্শন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান মল রোডে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি এ তথ্য নিশ্চিত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর মুহাম্মাদ মোহসিনের তথ্য মতে- অজ্ঞাত দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখে যা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদক-বিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা হয়।

বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান বোমা বিস্ফোরণে নিন্দা জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন। তিনি এই হামলায় হতাহতদের জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

চামানকে বেলুচিস্তানের একটি স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয় যার সীমান্ত রয়েছে আফগানিস্তানের গোলযোগপূর্ণ কান্দাহার প্রদেশের সঙ্গে। চলতি বছরের মার্চ মাসে চামান শহরে এক বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu