1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধুকন্যা মানবিক বলেই খালেদা জিয়া জেলের বাইরে চিকিৎসা নিচ্ছেন: কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৪৬ সময় দর্শন

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন, বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা মানবিক বলেই দন্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্ত ভাবে সুচিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছেন।

বুধবার (১২ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা  বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালনই তার প্রমাণ। যারা ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রুপ করে ভূয়া জন্মদিন পালন করে তা কোন ধরণের মানবিকতা, জাতির কাছে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

১৯৯১ সাল থেকে বিএনপি নেতারা বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছিলেন, কারাই বা তাঁর উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনো পায়নি। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরো বলেন, এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে?

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হৃদয়  আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপি আন্দোলন করে নয়।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu