1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাশিমপুরে স্থানান্তর করা হলো মামুনুল-রফিকুলসহ ১৪ হেফাজত নেতাকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৫৮ সময় দর্শন

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক ও ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ গ্রেপ্তারকৃত ১৪ হেফাজত নেতাকে নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মে) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল। এসময় তিনি জানান, হেফাজতের সাম্প্রতিক সব তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার মামুনুল হকসহ অনেকেই। তাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গত ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। পরে একাধিকবার তাঁকে রিমান্ডে নেয়া হয়।

অন্যদিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu