হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুর জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ মে মঙ্গলবার সকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে স্থানীয় স্টেশন রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতা শামীম আহমেদের বিরুদ্ধে সকল অভিযোগ ষড়যন্ত্রমূলক, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
দলের ভিতরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ও বিএনপি নেতা শামীম আহমেদের জন প্রিয়তায় ঈর্ষাণিত হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ. মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন সাহেবের ব্যক্তিগত প্রতিহিংসার স্বীকারে পরিণত হয়েছেন।
দলের তৃণমূলের নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করে এহেন বহিস্কারের সিদ্ধান্তের জন্য দল অপূরণীয় সাংগঠনিক ক্ষতির সম্মুখিন হবে। বিধায় আমরা এই বহিস্কারের সিদ্ধান্ত পূনঃবিবেচনা করে অবিলম্বে প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি। এদিকে একদলীয় বাকশালী শাসনে জাতি ও প্রধান বিরোধী দল বিএনপি আজ নিস্পেসিত। গণতন্ত্র আজ নির্বাসিত, সরকার দলের বিভিন্ন প্রকার নির্যাতনের স্বীকার হয়ে হামলা মামলায় জর্জরিত।
দলের মধ্যে সকল অন্তকোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ বিএনপি এখন সময়ের দাবি। এমন সময় শামীম আহমেদ বহিস্কার আদেশ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হতাশ ও আহত করেছে। দলের এই দুঃসময়ে এমন সিদ্ধান্ত দলকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, কাজী মসিউর রহমান,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সদ্য বহিষ্কার হওয়া শামীম আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, শহর বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান,জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক দিলীপ কুমার, সদর উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুবদল নেতা আবু আশিক মল্লিক বাবু,এম শুভ পাঠান প্রমুখ।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ. মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন সাংবাদিকদের জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামীম আহাম্মেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি।
তার জবাব সন্দোষজনক না হওয়ায় গত ৭ মে জামালপুর জেলা বিএনপির সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হচ্ছে তা সঠিক নয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।