1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৩৫ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি চেয়ারম্যান তোহিদুর রহমান মিঞার বিরুদ্ধে ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে অগ্রিম ২৫০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান তোহিদুর রহমান মিঞা।

জানা গেছে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার মোবারকপুর ইউনিয়নে ২ হাজার ৩’শ ৫টি অসহায় পরিবারের জন্য ৪ ৫০ টাকা হারে ১০ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা ও অতিদরিদ্র ৫’শ পরিবারের জন্য ৫’শ টাকা হারে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কিন্তু এ ইউনিয়নের শিকারপুর ও দাইপুখুরিয়া গ্রামের প্রায় ৭’শ পরিবারের কাছ থেকে অগ্রিম ২ শত ৫০ টাকা করে ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞার নাম করে আদায় করেছেন তার সহকারি দাইপুখুরিয়া গ্রামের আবু বক্করের ছেলে একরামুল হক। একই সঙ্গে তিনি ওই পরিবারগুলোর পরিচয়পত্রের ফটোকপিতে সিরিয়াল নম্বর উল্লেখ করে দেন।

আজ রোববার সকালে মোবারকপুর ইউনিয়নের শিকারপুর ও দাইপুখুরিয়া গ্রামের প্রায় শতাধিক ভুক্তভোগী নারী ইউপি চত্বরে ভিজিএফের টাকা নেয়ার জন্য জড়ো হন। এ সময় ভূক্তভোগী নারীদের উপস্থিতি টের পেয়ে ইউপি চেয়ারম্যান ও একরামুল হক সটকে পড়েন। ওই নারীরা আরও জানান, যদি ভিজিএফের টাকা না পাওয়া যায়, তাহলে আদায় করা টাকাগুলো তাদের ফেরত দেয়া হোক।

এ বিষয়ে একরামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন টাকা নেননি এবং কেউ টাকা নিয়েছে কিনা এব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। এদিকে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি বলেন, জরুরী ভিত্তিতে ট্যাগ অফিসারকে সাথে নিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu