Dhaka 2:13 pm, Saturday, 9 May 2026

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধে হাইকোর্টে রিট

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধে বেসরকারি ৬টি সংগঠন ও এক ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেছেন। একইসঙ্গে মূল নকশায় সোহরাওয়ার্দীর মাস্টারপ্ল্যান রয়েছে তা ঠিক রাখার আর্জি জানানো হয়েছে ওই রিটে।

রোববার (৯ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

এর আগে রিট করা ৬ সংগঠন এবং এক ব্যক্তির পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার (৬ মে) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন পরিবেশবাদী সংগঠন ‘বেলার’ আইন সমন্বয়কারী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনিও বৃহস্পতিবার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. শামিম আখতার এবং চিফ আর্কিটেক্ট অব বাংলাদেশ মীর মনজুর রহমানকে বিবাদী করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধে হাইকোর্টে রিট

আপডেটের সময় : 04:33:18 pm, Sunday, 9 May 2021