1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাসদের অভিযোগ: ‘মানবতার বাজার’ রাজ‌নৈ‌তিক ষড়য‌ন্ত্রে বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ১৮৯ সময় দর্শন

চালুর দু’দিনের মাথায় বন্ধ করে দেয়া হয়েছে বরিশালের বাসদের মানবতার বাজার। সংবাদ স‌ম্মেল‌নে জেলা বাসদ অভিযোগ ক‌রে‌ছে রাজ‌নৈ‌তিক ষড়য‌ন্ত্রের কারণে ‘মানবতার বাজার’ বন্ধ হ‌য়ে‌ছে। তবে সুনির্দিষ্ট ক‌রে প্রকাশ করা হয়নি কোন রাজ‌নৈ‌তিক দ‌ল বা কার কার‌ণে তা বন্ধ হয়েছে। এদিকে যে‌ কো‌নো মূ‌ল্যে আবারও ‘মানবতার বাজার’ চালুর আশা প্রকাশ করেছে বাসদ।

শ‌নিবার (০৮ মে) বেলা সা‌ড়ে ১১টায় নগরীর ফ‌কিরবা‌ড়ি রোডের বাসদ কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এই তথ্য জানান বাস‌দের সদস্য স‌চিব ডা. মনীষা চক্রবর্তী ও আহ্বায়ক ইমরান হা‌বিব রুমন।

এ সময় মনীষা চক্রবর্তী ব‌লেন, শুক্রবার সন্ধ্যায় বাসদ‌কে মানবতার বাজার স‌রি‌য়ে নেয়ার জন্য অনু‌রোধ জানান অমৃত লাল দে মহা‌বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠা‌নে যোগা‌যোগ করা হ‌লে সেখান থে‌কেও মানবতার বাজার করার অনুম‌তি পাওয়া যায়‌নি। আর সে কার‌ণে আজ‌কের মানবতার বাজার বন্ধ র‌য়ে‌ছে। যতই বাধা আসুক, আগামীকাল থে‌কে যে‌ কো‌নোভা‌বে মানবতার বাজার পুনরায় শুরু করার প্রত্যয় ব্যাক্ত ক‌রেন তারা। সে‌টি স্থান প‌রিবর্তন বা ভ্রাম্যমাণভা‌বে করা হ‌তে পা‌রে ব‌লে ইঙ্গিত দেন তি‌নি।

আহ্বায়ক ইমরান হা‌বিব রুমন ব‌লেন, অমৃত লাল দে মহা‌বিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ ক‌রে এই সিদ্ধা‌ন্তের কথা জানান। ব‌রিশা‌লের সাধারণ মানু‌ষের জন্য মানবতার বাজার অব্যাহত রাখার ঘোষণা দেন তি‌নি।

গত বৃহস্প‌তিবার ব‌রিশা‌লে ক‌রোনায় ক্ষ‌তিগ্রস্ত দিনমজুর শ্রেণির জন্য মানবতার বাজার শুরু ক‌রে বাসদ। নগরীর অমৃত লাল দে মহা‌বিদ্যালয় গ্যারেজে এটি চালা‌নো হ‌চ্ছি‌লো। দুই দি‌নে ৫ শতা‌ধিক লোক‌ এখান থে‌কে বিনামূ‌ল্যে ১০ ধর‌নের পণ্য নি‌তে পে‌রে‌ছেন। গত বছর তারা প্রায় ২০ হাজার লোক‌কে একইভা‌বে বিনামূ‌ল্যে খাদ্য সহায়তা দিয়েছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu