1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রিকশাচালকের ৬০০ কেড়ে নেয়ার ঘটনায় ৩ পুলিশ সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২১০ সময় দর্শন

রিকশাচালকের সারা রাতের আয় ৬০০ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ ওঠার পর তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রি‌লেশনসের এআইজি মো. সো‌হেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টি আকর্ষণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা প্রেরণ করেন। বার্তায় উল্লেখ করা হয়, এক অ‌টো রিকশাচালকের সারা রাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্য।

অভিযোগটি গুরুতর হওয়ায় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষনিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারগণের নিকট প্রেরণ করে অভিযুক্তদের দ্রুত সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। সং‌শ্লিষ্ট সকলের সা‌থে যোগা‌যোগ ক‌রে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় পরবর্তীতে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার প্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষনিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। একইসাথে,অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষনিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে তাদেরকে হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

রখাস্তকালীন সময়ে উল্লিখিত সদস্যগণ পুলিশ লাইনসে উপস্থিত থেকে নিয়মিত রোল কলে হাজিরা দিবেন এবং এই সময়ে তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতাদি প্রাপ্য হবেন।

গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট রিকশা চালককে খুঁজে বের করে তার সাথে যোগাযোগ করেছে। তাকে সকল প্রকার সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়া হয়েছে। সকল সাক্ষ্য প্রমাণ তথ্য উপাত্ত এবং প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu