1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক`
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৮২ সময় দর্শন
ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ঈদুল ফিতরের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পোশাক শ্রমিকরা। এসময় তারা ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, ১০ দিনের ছুটি ও বাড়ি ফিরতে গণপরিবহন চালু করাসহ তিনটি দাবি তুলে ধরেন।

শনিবার (৪ মে) সকাল থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এর আগে একই দাবি আদায়ে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন তারা।

শ্রমিকরা বলছেন, ঈদের আর মাত্র বাকি পাঁচ দিন। এখনও তারা বেতন-বোনাস পাননি। আর বেতন-বোনাস বন্ধের এক বা দু’দিন আগে দিলে ঈদের কেনাকাটাও সম্ভব হবে না তাদের জন্য।

ক্ষোভ প্রকাশ শ্রমিকরা বলছেন, ঈদের ছুটি ৩ দিন কেন? এত কম সময়ে বাড়ি গিয়ে আবার কাজে যোগ দেয়া সম্ভব নয়। তাই ঈদের ছুটি বাড়িয়ে ১০ দিন করা হোক। একই সঙ্গে গণপরিবহন চালু রাখার দাবি শ্রমিকদের।

এদিকে পুলিশ বলছেন, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বর মোড়ে আটকে আছে সব ধরনের যানবাহন। কোনও যান চলাচল না করার কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকার বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা একত্র হয়ে সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান ও বিক্ষোভ করছেন। আমরা সড়কে রয়েছি এবং তাদের অনুরোধ করেছি তারা যেন সড়ক ছেড়ে দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu