1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুপার ব্রিক ফিল্ডের মালিক তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগে মানব বন্ধন করেছে এলাকাবাসী,

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৬৭ সময় দর্শন

পটুয়াখালীতে নিজের ইট ভাটার জন্য সাধারণ মানুষের জমি জবরদখলের অভিযোগ রয়েছে, এ বিষয় আজ সকাল আনুমানিক ১১ঃ০০ টার সময় ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জমি জবরদখলের বিরুদ্ধে মানব বন্ধনের আয়োজন করেন, এ মানব বন্ধণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নারী পুরুষ সহ প্রায় শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন, এ সময় ভুক্তভোগীরা বলেন পটুয়াখালী জেলা শ্রমিকলীগের  বর্তমান সভাপতি, ইটবাড়ীয়া ইউনিয়নের শারিকখালী গ্রামে গত ২০০৯ সালে সুপার ব্রিকফিল্ড নামে একটি ইটের ভাটা স্থাপন করেন, স্থানীয়দের অভিযোগ ইট ভাটা নির্মানের জন্য প্রয়োজনীয় জায়গার সংকুলান হওয়ায় এবং কোন ব্যাক্তি জমি বিক্রি করতে রাজী না হওয়ার ফলে তখন থেকেই ভাটা মালিক তোফাজ্জেল হোসেন একে একে স্থানীয়দের জমি জবরদখল করতে শুরু করেন।

জমি জবরদখলকৃতদের মধ্যে  আকবর চৌকিদারের. ১২ শতাংশ, লতিফ মুন্সীর . ১২ শতাংশ, হরলাল ধুপীর. ১৫ শতাংশ, ফারুক মুন্সীর. ১৯ শতাংশ, আলতাফ হাওলাদারের. ৪৮ শতাংশ, বশার চৌকিদারের. ৬৩ শতাংশ, করিম খানের. ১৫ শতাংশ, আলতু আকনের. ১৫ শতাংশ, দেলোয়ারের. ১২ শতাংশ, মোঃ ইসাহাক. ৭.৫ শতাংশ, হাফেজ হাবিবুর রহমান এর. ১২ শতাংশ, মোশারেফ আকন. ১৫ শতাংশ, এবং ডাঃ শামসুল হক আকনের. ০৯ শতাংশ সহ এলাকার একাধিক ব্যাক্তির জমি জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এতে করে এলাকার প্রায় ২০/২৫ জনের জমি ইতিমধ্যে দখলে নিয়েছেন তিনি, তবে এর জন্য কাউকে কোন টাকা পয়সা নাদিয়ে উল্টো হুমকি দেয়ারও অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী আরও জানায় কিছু দিন পূর্বে আকবর চৌকিদার নিজের জমিতে ভেকু দিয়ে মাটি কাটতে গেলে ভেকুর ড্রাইভারকে মারধর করে তারিয়ে দিয়ে সেই জমি ভাটা মালিক তোফাজ্জেল হোসেন নিজের বলে চালিয়ে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলেন তার বিরুদ্ধে কথা বল্লেই অমানুষিক নির্যাতনের স্বীকার হতে হয়, সেকারণেই বাধ্য হয়েই অনেকেই এ বিষয় মুখ খুলতে রাজি নয়, বর্তমান ক্ষমতাসীন দলের জেলা শ্রমিক লীগের সভাপতি হওয়ায় তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছে না,তবে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জমি ফেরত পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের আবেদন জানায় এবং তাদের জমি ফেরত দেয়ারও অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয় জানতে অভিযুক্ত ভাটা মালিক তোফাজ্জেল হোসেন এর সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu