Dhaka 12:56 pm, Saturday, 9 May 2026

মাওলানা মামুনুল ফের ৫ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এদিন আসামি মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর চলতি বছরের মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তাকে মোট ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার দুই মামলায় মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মাওলানা মামুনুল ফের ৫ দিনের রিমান্ডে

আপডেটের সময় : 01:13:59 pm, Tuesday, 4 May 2021