1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাম্বিয়ার সেনা কমান্ডারের সঙ্গে জেনারেল আজিজ আহমেদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২২৭ সময় দর্শন

জাম্বিয়ার সেনা কমান্ডারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সোমবার জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি।  প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনার সময় দু’দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, বাংলাদেশ ও তার সেনাবাহিনীর সাথে উন্নত সম্পর্ক স্থাপনে আমরা আগ্রহী। বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।পরে সেনা সদর দফতরে সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল আজিজ আহমেদ। উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল সিকাজওয়া। এসময় তিনি বলেন, উভয় সেনাবাহিনী সামরিক কার্যক্রম বাড়াতে সচেষ্ট হবে যা উভয়ের জন্য উপকারী হবে।জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল’ ভিসার বিষয়টিও তুলে ধরেন  এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে এটিকে শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।বিকেলে বিমান বাহিনীর সদর দফতরে জাম্বিয়া এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের সেনা প্রধান। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সম্ভাবনা তুলে ধরেন।  জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার  ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন যে আগামী দিনে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।  সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুইটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। আজ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সাথে সাক্ষাতের কথা রয়েছে জেনারেল আজিজ আহমেদের। সেনাবাহিনী প্রধান, জাম্বিয়া সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র নেতৃত্বের সাথেও বৈঠক করবেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন এবং আগামী ৬ মে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu