1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঠাকুরগাঁওয়ে ‘রহস্যজনক’ আগুন: জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ১২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ১৬৬ সময় দর্শন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে থেমে থেমে যেখানে সেখানে জ্বলে উঠা আগুনের রহস্য উন্মোচনে ওই গ্রামের ১০টি পরিবারের নারীসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ মে) গভীর রাতে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

রোববার (২ মে) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু ও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী জানান, গেল কয়েকদিন ধরে পুলিশ ও গ্রাম পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরপর থেকেই রাত্রিবেলা আগুন লাগা বন্ধ এবং দিনের বেলাও আগুন লাগার ঘটনা কমেছে।

আজ রোববার সকালে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, ১৫ জন পুলিশ সদস্য, ৪ জন গ্রাম পুলিশ সার্বক্ষণিক ১০টি বাড়িতে নরজদারি করছেন।

ভুক্তভোগী মোতালেব হোসেনের দাবি, হঠাৎ করেই গোয়েন্দা পুলিশ এসে গ্রামের লোকজনেরাই আগুন লাগিয়েছে এমন অভিযোগ তুলে মারধর করে নারীসহ ১২ জনকে থানায় তুলে নিয়ে গেছে। আমরা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছি এমন অভিযোগ তোলা হচ্ছে আমাদের বিরুদ্ধে।

আমেনা বেগম বলেন, আমরা চাই দ্রুত ঘটনার রহস্য উন্মোচন ও এমন ভীতিকর পরিস্থিতি থেকে রক্ষা পাই।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর জানান, ঠাকুরগাঁও থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই ছেড়ে দিবে বলে জানা গেছে।

উল্লেখ, গেল মাসের ২৯ তারিখে শবে বরাতের রাতে প্রথম আগুনের সুত্রপাত হয়। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরের দিন ৩০ মার্চ আগুনে ৩টি পরিবারের ঘর-বাড়ীসহ আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এরপর থেকেই গ্রামের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। সেই আগুন নিয়ন্ত্রণ করতে হাড়ি, পাতিলসহ নানা পাত্রে পানি মুজদের পাশাপাশি ৫টি পানির পাম্প স্থাপন করা হয়েছে।

ইতিমধ্যে ওই গ্রামের আগুনের রহস্য উন্মোচনে গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও উপজেলা ও জেলা প্রশাসন থেকে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu