1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভ্যাকসিন সচেতনতায় গুগলের বিশেষ ডুডল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৫১৭ সময় দর্শন

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও টিকা গ্রহণকে উৎসাহিত করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শনিবার (১ মে) এই বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

ডুডলটির মাধ্যমে গুগলের বার্তা হচ্ছে – ‘Get Vaccinated. Wear a mask. Save Lives’. যার অর্থ ‘টিকা নিন, মাস্ক পরুন, জীবন বাঁচান।’ ডুডলটির উপরে টাচ করলে এই বার্তাটিই ভেসে উঠছে।

এছাড়া ডুডলের উপর ক্লিক করলে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এবং টিকা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন লিংক দেখাচ্ছে গুগল।

বাংলাদেশ থেকে ডুডলটিতে ক্লিক করলে সবার ওপরে বাংলাদেশ সরকারের করোনা বিষয়ক পোর্টাল (www.corona.gov.bd) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট দেখা যাচ্ছে।

ডুডলে বলা হয়, ২৯ তারিখ পর্যন্ত বাংলাদেশে ৮৬ লাখ ২৫ হাজার ৩৫০টি ডোজ টিকা দেওয়া হয়েছে। অন্তত প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬৫৬ জন মানুষ। আর দুই ডোজ নিয়ে টিকা নেওয়ার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করেছেন ২৮ লক্ষ পাঁচ হাজার ৬৯৪ জন মানুষ।

প্রকাশের পর এখন পর্যন্ত ডুডলটি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ, ইউরোপের যুক্তরাজ্য ও বুলগেরিয়া, এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে দেখা যাচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu