1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কৃষকদের সহায়তা করতে শিক্ষক-শিক্ষার্থীর প্রতি আহ্বান মাউশির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৭৬ সময় দর্শন

এরইমধ্যে অনেক এলাকায় বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। অনেকেই আবার পড়েছেন শ্রমিক সংকটে। করোনা সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধের কারণে শ্রমিক সংকট গতবারের মতোই দেখা দিয়েছে। এমন পরিস্থিতেতে ধান কাটতে কৃষকদের সহায়তা করতে শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)৷

এ সংক্রান্ত শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশটি স্কুল-কলেজের প্রতিষ্ঠান প্রধান, সব অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক এবং মাঠ পর্যায়ের সব জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মাউশির আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও হানা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অর্থনীতির গতি সচল রাখতে এবং মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছরও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লকডাউনের কারণে গত বছরের মতো এ বছরও কৃষি শ্রমিকের ঘাটতির সম্ভাবনা থাকায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

এ পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা প্রয়োজন সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধ করেছে শিক্ষা অধিদপ্তর।

মাউশির ওই আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধানেরা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস-রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদের তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযোগ করে দেবেন।

এ প্রেক্ষিতে বোরো ধান আহরণে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu