1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কলকাতা পাত্তাই পেল না দিল্লির কাছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৮০ সময় দর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। এক কথায় বলা যায় দিল্লির ওপেনার পৃথ্বি শয়ের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল গোটা কলকাতা।

কলকাতার ছুড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্যের জবাবে পৃথ্বি শ একাই করলেন ৮২ রান। তাও মাত্র ৪১ বলে! ১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ম্যাচের প্রথম বল থেকেই কলকাতার বোলাদের ওপর চড়ায় হয়েছেন পৃথ্বি। শিভাম মাভির করা প্রথম ওভারেই নিয়েছেন ২৪ রান। ৪ বলে ৪ বাউন্ডারি আর একটি রান ওয়াইডে। পৃথ্বির সেই মারকুটে শুরুটাই যেন বিধ্বস্ত করে দেয় নাইট শিবিরকে। এরপর যেন বল করতেই ভুলে গেছেন কলকাতার বোলাররা। নারিন, কামিন্স, বরুণ, প্রসিদ্ধ আজ কেউই বাঁচেননি পৃথ্বি শয়ের তাণ্ডবলীলা থেকে। শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে মাত্র ১২ ওভারেই ১০০ ছাড়ান পৃথ্বি।

এর আগে ৭ম ওভারে কামিন্সের প্রথম ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে মাত্র ১৮ বলে ফিফটি পূরণ করেন পৃথ্বি। পৃথ্বির সামনে সবচেয়ে বেশি অসহায় হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিবের পরিবর্তে একাদশে ঠাঁই পাওয়া ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন ও ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

৪ ওভারে ৩৬ রান নিয়ে কোনো উইকেট পাননি নারিন। প্রতি ওভারে ৯ করে দিয়েছেন। নারিনের চেয়ে বেশি খরুচে প্রসিদ্ধ। ৩ ওভারেই ৩০ রান দিয়েছেন তিনি। সাফল্য এসেছে প্যাট কামিন্সের ঝুলিতে। শিখর ধাওয়ানকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেছেন তিনি। ১৩তম ওভারের পঞ্চম বলে ধাওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কামিন্স। ৪৫ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান।

জুটি ভাঙে ১৩২ রানের। কিন্তু তাতে উল্লাস করে কোনো লাভ হয়নি। ধাওয়ান আউটের সময় জয়ের জন্য দিল্লির প্রয়োজন পড়ে ৩৭ বলে ২৩ রানের।নিজের পরবর্তী ওভারে পৃথ্বি শকে ফেরান কামিন্স। পয়েন্টে নিতিশ রানার হাতে তালুবন্দি হয়ে শেষ হয় পৃথ্বির ৮২ রানের অনবদ্য ইনিংস।

এই রান করতে মাত্র ৪১ বল খেলেছেন এই দিল্লির হার্ডহিটার। একই ওভারের পঞ্চম বলে দিল্লির অধিনায়ক ঋষভ পন্তকে ফেরান কামিন্স। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৪ রান। কিন্তু হাতে রয়েছে ৪ ওভার।

১৬তম ওভারে প্রসিদ্ধকে বাউন্ডারি হাঁকিয়ে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টইনিস। ফলে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারাল দিল্লি ক্যাপিটালস।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। শুবমান গিলের ৩৮ বলে ৪৩ রানের ইনিংস সত্ত্বেও প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে যায় দলটি। অধিনায়ক ইয়ন মরগান ২ বলে ০ ও আরেক বিদেশি সুনীল নারাইন ১ বলে ০ রান করে সাজঘরে ফেরেন।

তবে আরেক বিদেশি আন্দ্রে রাসেল দলের মান বাঁচান। ২টি চার ও ৪টি ছক্কায় তার ২৭ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে বলার মত সংগ্রহ পায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান। দিল্লীর পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অক্ষর পেটেল ও ললিত যাদব।

সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লী ক্যাপিটালস
কলকাতা নাইট রাইডার্স : ১৫৪/৬ (২০ ওভার)
রাসেল ৪৫*, গিল ৪৩
ললিত ১৩/২, অক্ষর ৩২/২

দিল্লী ক্যাপিটালস : ১৫৬/৩ (১৬.৩ ওভার)
পৃথ্বী ৮২, ধাওয়ান ৪৬
কামিন্স ২৪/৩, নারাইন ৩৬/০, বরুণ ৩৪/০

ফল : দিল্লী ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu