1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বয়স্ক ভাতার কার্ড চাওয়ায় বৃদ্ধকে পেটালেন ইউপি সদস্য

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৪৮ সময় দর্শন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইসলাম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (২৮ এপ্রিল) রাতে ইউপি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন ইউপি ভবনের সামনে এক দোকানে বলছিলেন, আমি একজন গরীব মানুষ অথচ সরকারি কোন সাহায্য পাইনা। একটা বয়স্ক ভাতার কার্ডও পেলাম না। সরকার তো অনেক কিছুই দিচ্ছে। আর মেম্বারের কাছে গেলে বলেন কিছুই আসেনি কথায় থেকে দিবো। এ কথা শুনে গ্রাম পুলিশ বলাই চন্দ্র মুঠোফোনে ইউপি সদস্য বিশ্বনাথকে এসব কথা বললে মেম্বার এসে বৃদ্ধ ইসলাম উদ্দিনকে বেধক মারধর করেন। এক পর্যায়ে বৃদ্ধ ইসলাম মাটিতে পড়ে গেলে তার ছেলে মোস্তাফা এগিয়ে আসলে চকিদার ও মেম্বারের বাহিনী মান্নান তাকেও মারধর করে। পরে স্থানীয়রা বৃদ্ধ ইসলাম উদ্দীন ও তার ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, বাবার বয়সী ইসলাম উদ্দিন দোকানে বসে নিজের কষ্টের কথা বলছিলেন এমন সময় মেম্বার বিশ্বনাথসহ তার দলবল এসে তাকে চড় থাপ্পর মারতে শুরু করে। আমরা এগিয়ে আসলে মেম্বারের সাথে থাকা মান্নান আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে বলেন যে, বাঁচতে চাইলে কেউ আসবিনা।ভুক্তভোগী ইসলাম উদ্দিন জানান, ‌‌‘‘মুই দোকানত বসে খালী কনু মেম্বারটা কি হামাক কিছু দিবেনি। সরকার এতো কিছু দেছে আর মেম্বারটা কহেছে কিছুই নাই। ইলা কথা শুনে চকিদার বলাই মেম্বারটাক ফোন করে ডাকে সাথে সাথে মেম্বার এসে মোক চড় কিল ঘুষি মারতে মারতে মাটিতে ফেলায় দেয়। মোর ছুয়াডা আগায় আসলে তাকেও চকিদার আর মান্নান মারে। আল্লাহই মেম্বারের বিচার করিবে।’’

ইউপি সদস্য বিশ্বনাথ বলেন, ইসলাম উদ্দিন আমাকে ও চেয়ারম্যানকে নিয়ে গালিগালাজ করে একথা শুনে গ্রাম পুলিশ বলাই আমাকে বলেন। আমি তখন চেয়ারম্যানকে বিষয়টা জানালে তিনি আমাকে ওই বৃদ্ধকে ২/৪টা চড় থাপ্পড় দিতে বলেন। অন্যদিকে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, বৃদ্ধকে মারপিটের ব্যাপারে আমি কিছুই জানিনা।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ররঞ্জন কুমার রায় বলেন, ইউপি সদস্য এক বৃদ্ধকে মারধর করেছেন এটা শুনেছি। স্থানীয়ভাবে তাদের বসার কথা রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu