1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খালেদা জিয়া ভালো আছেন : ব্যক্তিগত চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৪০ সময় দর্শন

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছিন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকী। এই চিকিৎসকের নেতৃত্বে সোমবার চিকিৎসকের একটি দল খালেদার জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে তার গুলশানে বাসা ফিরোজায় যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানে বাসা ফিরোজা থেকে বের হয়ে  অধ্যাপক এফ এম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ভালো ও সুস্থ আছেন।

চিকিৎসক  প্রতিনিধি দলটি বিকাল ৫টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করেন।

ফিরোজায় খালেদা জিয়া ছাড়াও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যান্যদের চিকিৎসা ‘ফিরোজা’তেই হচ্ছে।

গত শনিবার খালেদা জিয়ার নমুনা পরীক্ষা শেষে রোববার তার করোনা পজেটিভ শনাক্ত হয়।  মেডিসিনের বিশেষ চিকিতৎক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিতৎক টিম বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু করে।

খালেদা জিয়ার মেডিকেল টিমে রয়েছেন বক্ষব্যাথি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরে্ালিজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন।

৭৫ বছল বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়; শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিতৎকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ সীমিত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu