1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিপুণ রায়ের বাসে আগুন দেয়ার নির্দেশ দেয়ার অডিও ফাঁস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৫৬ সময় দর্শন

হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচণা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র‍্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।

অডিও বার্তায় নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে মুঠোফোনে হরতালে বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন।

ওই অডিওক্লিপে কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমানকে হেফাজতের ইস্যুকে কাজে লাগিয়ে যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশনা দিতে শোনা গেছে। এমনকি দাউদাউ করে জ্বলতে হবে এবং সেটি ভিডিও করে পাঠালে সেটি ‘জায়গামতো’ পাঠানোর কথাও বলেন নিপুণ রায়।

র‍্যাব সদর দফতর জানিয়েছে, নিপুণ রায়চৌধুরী হেফাজতের গতকাল রোববারের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নাশকতার নির্দেশদাতা হিসেবে রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীনকে গ্রেপ্তার করে র‍্যাব।

নিপুণ রায় ও আরমানের ওই অডিওক্লিপের কথোপকথনে প্রথমে নিপুণ রায় ফোন করেন। তাতে শোনা গেছে-

নিপুণ রায় : আরমান ভাই, এলাকাতেই তো আছেন তাই না? কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না?

আরমান : কী করতে হবে বলেন।

নিপুণ রায় : ধরায় দেন।

আরমান : ওকে ঠিক আছে।

নিপুণ রায় : বাস হোক যেটায় হোক, একদম পুরা, ফুল ধরবে, ফুল ধরবে। একটু দূর থেকে ভিডিও ছবি আমারে পাঠাবেন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আমি কিন্তু জায়গামতো পাঠাবো। হ্যাঁ, ওইটা মাথায় রাখবেন। ঠিক আছে, আজকেই আজকেই।

আরমান : ওকে।

নিপুণ রায় : বের হন।

আরমান : ইনশাল্লাহ।

নিপুণ রায় : এটা আমি দেখতে চাই। একদম দাউদাউ।’

এরপর আরমানের ফোন রিসিভ করেন নিপুণ রায়। সেখানে বলা হয়েছে

আরমান : ভিডিও করতে পারিনি। ছবি পাঠিয়েছি। লীগের লোকজন ঘেরা। পুলিশ ঘিরে রেখেছে।

নিপুণ রায় : ওকে, সরে দাঁড়ান।

আরমান : সরে গেছি গা।

নিপুণ রায় : হোয়াটসঅ্যাপে পাঠান।

আরমান : হুম, হোয়াটসঅ্যাপেই পাঠাইছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu