1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পঞ্চাশতম ওয়ানডে ফিফটিতে সাকিবকে ছাড়িয়ে তামিম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৭৮ সময় দর্শন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে লড়ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ম্যাচে ভালই খেলছিলো তামিম ইকবাল। তবে ৭৮ রানে সাজ ঘরে ফিরতে হয় দেশ সেরা এই ওপেনারকে। নিউজিল্যান্ডে বিপক্ষে কোন চমক দেখাতে পারেননি তামিম। দ্বিতীয় ওয়ানডের সুযোগ হাতছাড়া।

তবে এরই মধ্যে তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটি। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত রানের ইনিংস।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। শুরুতে লিটন দাস কিংবা মাঝপথে সৌম্য সরকার সাজঘরে ফিরে গেলেও, একপ্রান্ত ধরে রেখেছিলেন তামিম। কিন্তু ভুল সিন্ধান্তের কারণে বেশিক্ষণ মাঠে থাকতে পারলেন না তামিম।

ব্যক্তিগত এ মাইলফলকে পৌঁছতে তামিম মোকাবিলা করেছেন ৮৪টি বল, হাঁকিয়েছেন ৬টি চার। পঞ্চাশ পেরুনোর পর যেন খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। স্যান্টনারের একই ওভারে জোড়া চার মেরে দলীয় শত রানও পূরণ করেছেন তিনি।

২১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে ১৩টি রয়েছে সেঞ্চুরি। আর বাকি ৫০টি পঞ্চাশ রানের ইনিংস। সেঞ্চুরি কিংবা ফিফটির পরিসংখ্যানে বাংলাদেশের আর কেউই তামিমের ওপরে নেই।

এতদিন ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি পঞ্চাশ রানের ইনিংস ছিল তামিম ও সাকিবের। আজ সেটি ছাড়িয়ে ষষ্ঠ পঞ্চাশ রানের ইনিংস খেললেন তামিম। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে সাকিব করেছেন ৬৩৯ রান। এখন সেটি ছাড়িয়ে ৬৪০ রান হয়ে গেছে তামিমের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu