1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৯১ সময় দর্শন

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদসহ ২৫ জনেক আসামি করা হয়েছে।

আজ সোমবার (২২ মার্চ) দুপুরে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর জোন আদালতে বিরাচক কুদরত-এ-এলাহীর আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন, মামলার বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম।

তিনি জানান, মামলাটি দায়ের করেছেন সিলেটের মোগলাবাজার থানার রায়খাইল গ্রামের বাসিন্দা মঈনুল ইসলাম। তিনি রায়খাইল গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে। তবে মঈনুল ইসলাম যুক্তরাজ্যের নাগরিকও।

মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানসহ অন্য আসামিরা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেছে, হেয় করেছে, তাঁকে ছোট করেছেন। তারেক রহমানের তার ইউটিউব চ্যানেলে তার বাবা জিউয়ার রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক  দাবি করে বক্তব্য রেখেছেন। তারেক রহমানসহ অন্য সব আসামিরা যোগসাজশে এসব অপকর্ম ও অপরাধ করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২১ জানুয়ারি সুনামগঞ্জ শহরের তেঘরিয়া হাসররাজা জাদুঘরের সামনে অপেক্ষারত অবস্থায় তিনি তারেক রহমানের ইউটিউব চ্যানেলে এসব অপরাধ প্রচারের বিষয়টি দেখেছেন। বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সময় অতিবাহিত হওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu