1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনুমতি পেলে আগামী অক্টোবরেই বাজারে করোনা ভ্যাকসিন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪০১ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক-এর যৌথভাবে উৎপাদিত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আশাবাদী এর উৎপাদকরা। বাজারজাতকরণের অনুমতি পেলে আগামী অক্টোবরে ভ্যাকসিন বাজারে আনতে চান তারা।

গেল ৫ মে যুক্তরাষ্ট্র ও জার্মানির উৎপাদিত টিকা মানবদেহে পরীক্ষা চালানো শুরু হয়। ইতোমধ্যে তারা এ নিয়ে ব্যাপকভিত্তিক সমীক্ষা শুরু হয়েছে। আর দ্রুত এটি বাজারজাত করতে চান তারা। ফাইজার এবং বায়োএনটেক জানিয়েছে, নিজেদের উদ্ভাবিত টিকা মূল্যায়নের জন্য তারা বিশ্বজুড়ে সমীক্ষা চালাবে। ২০২০ সালের শেষ নাগাদ এই টিকার ১০০ মিলিয়ন ডোজ এবং ২০২১ সালের শেষ নাগাদ ১ দশমিক ৩ বিলিয়ন ডোজ সরবরাহের অনুমতি চাওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজার-এর প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, তারা আশা করছেন, অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ কর্তৃপক্ষ তাদের ভ্যাকসিন অনুমোদন দিয়ে দেবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রথম দিকে রোগীদের এই টিকার দুইটি করে ডোজ দেওয়া হবে। ফলে প্রথম ১০০ মিলিয়ন ডোজ পাবেন প্রায় ৫০ মিলিয়ন মানুষ। বিশ্বে ১২০টি স্থানে প্রায় ৩০ হাজার মানুষের ওপর এই টিকার পরীক্ষা চালানো হবে। বিশেষ করে অধিক হারে করোনার প্রাদুর্ভাব রয়েছে এমন এলাকাগুলোতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu