1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আইজিপি’র সাথে মালদ্বীপের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪২৯ সময় দর্শন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামির (Shiruzimath Sameer) আজ রোববার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত মালদ্বীপে কর্মরত প্রায় দেড় লাখ বাংলাদেশী মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে উল্লেখ করেন।

এছাড়া, তিনি কোভিড-১৯ মোকাবেলা এবং টিকাদান কার্যক্রমে মেডিকেল টিম পাঠানোর জন্য মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

আইজিপি রাষ্ট্রদূতকে  স্বাগত জানিয়ে উভয় দেশের পুলিশের মধ্যে রিয়েল টাইম ইনফরমেশন ও ইন্টেলিজেন্স শেয়ারিং এবং বেস্ট প্রাকটিসসমূহ চর্চার জন্য বাংলাদেশ ও মালদ্বীপের পুলিশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে উভয় দেশে নোডাল অফিসার নিয়োগ করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি মালদ্বীপ পুলিশকে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ পরিদর্শনের আহ্বান জানান এবং উভয় দেশের পুলিশ অফিসারদের প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে বলে মত প্রকাশ করেন।

রাষ্ট্রদূত এ সকল বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মালদ্বীপ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu