Dhaka 10:10 am, Monday, 25 May 2026

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, গ্রেপ্তার ১

গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে বাবুল হোসেন খান (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবুল হোসেন গাজীপুরের জয়দেবপুর থানাধীন জানাকৈর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বজিৎ মিত্র বলেন, শুক্রবার (১২ মার্চ) রাতে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে মনির হোসেন সুমন নামের এক যুবক বাদী হয়ে  জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি বাবুল হোসেন খানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবুলকে আজ শনিবার (১৩ মার্চ) আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই বিশ্বজিৎ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি, গ্রেপ্তার ১

আপডেটের সময় : 05:16:15 pm, Saturday, 13 March 2021