Dhaka 8:21 pm, Tuesday, 26 May 2026

নায়িকাকে নয়, বুমরাহ বিয়ে করছেন স্টার স্পোর্টসের সঞ্চালিকাকে!

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার জসপ্রীত বুমরাহর বিয়ের খবর। সেই আলোচনায় আরও ঘি ঢেলে দিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট না খেলার খবর। খেলবেন না আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও ৷

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগের খবরে যে দক্ষিণী অভিনেত্রীকে বুমরাহর পাত্রী হিসেবে বলা হয়েছিল অনেকদিন বাদে তা খোলশা হল। আসলে বুমরাহ বিয়ের পিড়িতে বসছেন স্টার স্পোর্টস সঞ্চালিকা সাঞ্জনা গণেশন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, সাঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে। সাঞ্জনা আইপিএলের উপস্থাপনা করে নজরে আসেন। ২০১৯ বিশ্বকাপেও স্টার স্পোর্টসে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন তিনি। এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সাঞ্জানা মডেলিংও করছেন। ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেন তিনি।

বুমরাহর বিবাহ নিয়ে উত্তাল নেট দুনিয়া। দিন কয়েক আগে দক্ষিণের নায়িকা অনুপামা পরমেস্বরানের সাথে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল জসপ্রীত বুমরাহর। কিন্তু ওই গুঞ্জন একেবারেই ভুয়া বলে উড়িয়ে দেন অনুপমার মা সুনিতা। এবার ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্রিকেট শো সঞ্চালিকা সঞ্জনা গণেসানের সঙ্গেই বিয়ে হতে যাচ্ছে বুমরাহর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নায়িকাকে নয়, বুমরাহ বিয়ে করছেন স্টার স্পোর্টসের সঞ্চালিকাকে!

আপডেটের সময় : 05:02:15 pm, Thursday, 11 March 2021