1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সেজে আছে পঙ্গু,পায়ের ব্যান্ডেজে মিলল ফেনসিডিল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৫৬ সময় দর্শন

যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ের ব্যান্ডেজের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল, একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, জামাল হোসেন (৩৩) এবং আজিজুল ইসলাম (২৬) নামে এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে ছদ্মবেশ ধারী মাদক ব্যবসায়ী জামালকে সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে স্বীকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ৪৮ বোতল ফেনসিডিল। পরে তাকে আটক করা হয়।

আটক জামাল মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে। আটক প্রাইভেট ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।

যশোরের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান নিউজ টোয়েন্টিফোরকে জানান, আটক জামাল হোসেনের ডান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এ বিষয়টা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে তার পায়ের ব্যান্ডেজের ভেতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল।

পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়। তার নামে ঝিকরগাছায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এসব মাদক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu