1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫০০ সময় দর্শন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টায় বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ মার্চ) রাতে সোহেল মেয়েটির মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি থেকে বের হতে বলেন। এরপর বাড়ির সামনের একটি স্থানে গেলে প্রথমে গৃহশিক্ষক সোহেল তাকে ধর্ষণ করেন ও পরে আইয়ুব আলী তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন মেয়েটি চিৎকার দিলে তারা পালিয়ে যান।

এ ঘটনার বিষয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে রাত দেড়টায় দু’জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী (৩০) ও একই গ্রামের আব্দুল মৃত আজিদের ছেলে সোহেল মিয়া (৩০)। অভিযুক্ত সোহেল বৃন্দাবন সরকারি কলেজে বিএ অধ্যয়নরত। তিনি সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াতেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu