1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দিল মিয়ানমার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫০১ সময় দর্শন

সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়া মিয়ানমারের পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানামারের কিছু পুলিশ কর্মকর্তা তাদের পরিবার নিয়ে পালিয়ে ভারতে যান। তারা জান্তা সরকারের নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়েছেন।

ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মিয়ানমারের কয়েকজন পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। এক চিঠিতে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে’ ওই সব পুলিশ কর্মকর্তাদের ফেরত পাঠাতে বলেছে মিয়ানমার।

গত মাসে সামরিকবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের নিরাপত্তাবাহিনী। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৫৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল শনিবার মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনে ব্যাপক বিক্ষোভ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্ট্যান গ্রেনেড ছোড়ে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের মিজোরাম রাজ্যের ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুয়ালি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভারতে আসা পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে মিয়ানমারের ফালাম জেলা থেকে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মিয়ানমারের কাছে তথ্য আছে যে, তাদের দেশের অন্তত ৮ জন পুলিশ কর্মকর্তা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন।

চিঠিতে বলা হয়, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে, ওই ৮ জন পুলিশ কর্মকর্তা যারা ভারতের সীমানায় প্রবেশ করেছে; তাঁদের আটক করে মিয়ানমারের কাছে হস্তান্তর করতে আপনাদের অনুরোধ করা হলো।’

এখন দিল্লীর আদেশের অপেক্ষায় আছেন জুয়ালি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবার মিলিয়ে মোট ৩০ জনের মত মিয়ানমারের নাগরিক এখন ভারতে অবস্থান করছে। তারা ভারতে আশ্রয়ের আবেদন করেছে।

গতকালও ভারতের সীমান্তের কাছাকাছি কয়েক হাজার মানুষ অপেক্ষা করেছে। যদিও ভারত সরকারের এ ব্যাপারে কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu