1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজশাহীতে চলছে বিএনপির মহাসমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫০৪ সময় দর্শন

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বিভাগীয় শহর রাজশাহীতে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপি উদ্যোগে এ মহাসমাবেশের আয়োজন করেছে। আজ দুপুর ৩টা থেকে মহানগরীর মাদ্রাসা ময়দানের পাশে নাইস কনভেনশন সেন্টারের পাশে ফাঁকা মাঠে সমাবেশটি চলছে।

এতে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

এদিকে, সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজশাহী মহানগরীর মাদরাসা মাঠ সড়ক, ফায়ার সার্ভিস মোড়সহ আশপাশের সড়কে নিরাপত্তা বলয় গড় তুলেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সমাবেশস্থলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরপাত্তার জন্য আর্চওয়ের মধ্যে দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশস্থলে প্রবেশ করতে হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, সমাবেশকে ঘিরে উল্লেখিত সড়ক ছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে রাজশাহী মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu