1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে শিবচরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৮৯ সময় দর্শন

মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে মাহফুজা দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজা শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার রাসেল হাওলাদারের মেয়ে।তারা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়া থাকেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে মাহফুজা শিবচরের তার বাসার পাশের বাড়ি ইব্রাহীম মাদবরের বাড়িতে খেলতে যায়।এসময় ইব্রাহীম মাদবরের বাড়ির এক ভাড়াটিয়া নুরন্নাহার বেগম তার সন্তানের গোসলের জন্য গরম পানি করে গোসল খানায় নিয়ে গোসল করাতে থাকেন। এসময় রান্না ঘরে আগুন লেগে যায়। মাহফুজা ওই রান্না ঘরেই অসাবধানতাবসত সবার অজান্তে ঢুকে যায়।পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মাহফুজা রান্না ঘরেই আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে সেখান থেকে মাহফুজার মরদেহ উদ্বার করে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,আমরা মহদেহটি উদ্বার করেছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu