1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ সময় দর্শন
অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের বহিষ্কারাদেশ প্রত্যাহার: তৃণমূলে আনন্দের বন্যা।

অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের বহিষ্কারাদেশ প্রত্যাহার: তৃণমূলে আনন্দের বন্যা। পটুয়াখালী জেলা বিএনপির রাজনীতিতে এক আলোড়ন সৃষ্টিকারী খবর। দীর্ঘ প্রতীক্ষার পর, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি, এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে বহিষ্কার করা হয়। তবে এডভোকেট কালামের আবেদন অনুযায়ী, সেই আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। এডভোকেট কালাম ছিলেন দলের দুর্দিনের একজন নিবেদিত ব্যক্তি। তিনি অসংখ্য নেতাকর্মীর মামলায় বিনা খরচে দীর্ঘদিন লড়াই করেছেন। তাঁর এই প্রত্যাবর্তনের খবরে পটুয়াখালী জেলার তৃণমূল নেতাকর্মী ও ভক্ত-সমর্থক গোষ্ঠীর মধ্যে বাঁধভাঙা আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। নেতাকর্মীরা এই ঘটনাকে ‘ত্যাগীদের সাফল্য’ হিসেবে দেখছেন। তাঁদের অভিযোগ, কতিপয় ষড়যন্ত্রকারী ‘মীরজাফর’ নেতার কারণে তিনি অপরাধ না করেও শাস্তি পেয়েছিলেন। অ্যাডভোকেট কালামের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার রাজনৈতিক মঞ্চে ফিরে আসা পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ‘নতুন মাত্রা’ যোগ করবে। তাঁর নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি পাবে— এমনটাই প্রত্যাশা স্থানীয় কর্মীদের। পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে, ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu